সাংবাদিকদের উপর হামলাকারীরা ধরাছোঁয়ার বাইরে

কক্সবাজার ডিএমআরও: কক্সবাজারের চকরিয়ায় বালুদস্যু নাজেম বাহিনীর হাতে নির্মম নির্যাতনের শিকার দৈনিক আমার দেশ ও পূর্বদেশ পত্রিকার চকরিয়া প্রতিনিধি ইকবাল ফারুকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে । তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এদিকে এখনো কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। অবৈধ বালু মহালের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থাও গ্রহন করেনি উপজেলা প্রশাসন। প্রশাসনের রহস্যজনক ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি অবৈধ বালু উত্তোলনের সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হন তিন সাংবাদিক। আহত সাংবাদিকেরা হল, কালের কণ্ঠের চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ, আমার দেশের প্রতিনিধি ইকবাল ফারুক এবং দৈনিক সংবাদের এম জিয়াবুল হক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top