বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানী প্রতিবেদনের মাসিক পর্যালোচনা ও বিশ্লেষণ: সেপ্টেম্বর ২০২৬

২০২৬ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের টেলিভিশন সংবাদমাধ্যমগুলোতে মোট ১৯টি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়েছে। এই মাসে একুশে টিভি তাদের নিয়মিত অনুষ্ঠান ‘একুশের চোখ’-এর মাধ্যমে সর্বাধিক ৪টি প্রতিবেদন সম্প্রচার করেছে। এছাড়া চ্যানেল ২৪, ইনডিপেনডেন্ট টিভি, যমুনা টিভি, নিউজ ২৪, দেশ টিভি এবং বৈশাখী টিভি প্রতিটি চ্যানেল ২টি করে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। অন্যদিকে স্টার নিউজ, সময় টিভি এবং চ্যানেল এস সেপ্টেম্বর মাসে ১টি করে প্রতিবেদন সম্প্রচার করেছে।

এই মাসে সম্প্রচারিত প্রতিবেদনগুলোর বিষয়বস্তু পর্যালোচনা করলে দেখা যায়, চ্যানেলগুলো প্রধানত পরিবেশ ও জমি দখল, প্রযুক্তি ও অ্যাপসনির্ভর প্রতারণা, স্বাস্থ্য ও সেবা খাতের দুর্নীতি, সরকারি ও আন্তর্জাতিক অনুদানের অর্থ হরিলুট এবং হত্যা ও আইনশৃঙ্খলাজনিত অনিয়মের ওপর প্রতিবেদন তৈরি করেছে।

তবে মাই টিভি, এটিএন নিউজ, এনটিভি এবং মাছরাঙা টেলিভিশনের নিজস্ব অনুসন্ধানী অনুষ্ঠান থাকলেও সেপ্টেম্বর মাসে তারা কোনো নতুন পর্ব সম্প্রচার করেনি।

সেপ্টেম্বর মাসে সম্প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনগুলোর বিস্তারিত তালিকা:

চ্যানেলের নামঅনুষ্ঠানের নামপ্রতিবেদনের শিরোনামপ্রচারের তারিখএপিসোড নম্বর
একুশে টিভিএকুশের চোখনিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পুরান ঢাকায় পলিথিনের সাম্রাজ্য৩ সেপ্টেম্বর ২০২৬৯৬
একুশে টিভিএকুশের চোখঅনুমোদন ছাড়াই হাউজিং প্রকল্প, কেরাণীগণ্জে কৃষিজমি দখলের হিড়িক১০ সেপ্টেম্বর ২০২৬৯৭
একুশে টিভিএকুশের চোখঅ্যাপে ঋণ নিয়ে বিপাকে সাধারণ মানুষ, টাকা শোধের পরও থামে না হয়রানি১৭ সেপ্টেম্বর ২০২৬৯৮
একুশে টিভিএকুশের চোখপ্রেমের জেরে মামা খুন, প্রতিবাদ করায় পুলিশ কর্মকর্তা খুন২৪ সেপ্টেম্বর ২০২৬৯৯
চ্যানেল ২৪সার্চলাইটঅজানা আতঙ্কে প্রতিদিন: নিরাপত্তাহীন জীবন৬ সেপ্টেম্বর ২০২৬৩৪৬
চ্যানেল ২৪সার্চলাইটদুই ভাই গুম: প্রতিপক্ষকে ফাঁসানো এবং এসপিকে ছাড় দেয়ার অভিযোগ১৮ সেপ্টেম্বর ২০২৬৩৪৭
ইনডিপেনডেন্ট টিভিতালাশমানুষ খেকো সরওয়ার১১ সেপ্টেম্বর ২০২৬৩১১
ইনডিপেনডেন্ট টিভিতালাশপ্যারাবন কাদের পেটে!২৫ সেপ্টেম্বর ২০২৬৩১২
যমুনা টিভিইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রিছবি পুলিশের, পেছনে কে?৪ সেপ্টেম্বর ২০২৬৪৩০
যমুনা টিভিইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রিপ্রগতি সরণি তুমি কার?১৯ সেপ্টেম্বর ২০২৬৪৩১
নিউজ ২৪টিম আন্ডারকাভারফেসবুক ফার্মেসি : প্রথম ডোজ!১১ সেপ্টেম্বর ২০২৬২৬
নিউজ ২৪টিম আন্ডারকাভারডেটিংয়ে ডেকে ফিটিংবাজি করে যারা২৫ সেপ্টেম্বর ২০২৬২৭
দেশ টিভিক্রাইম ফাইলঅনিয়মের জালে ইলিশ প্রকল্প৬ সেপ্টেম্বর ২০২৬১৫
দেশ টিভিক্রাইম ফাইলস্বপ্ন ব্যবসা১৮ সেপ্টেম্বর ২০২৬১৬
বৈশাখী টিভিক্রাইম & ফলো আপহাসপাতাল রোগী কেনা বেচার নির্দয় ব্যবসা!১২ সেপ্টেম্বর ২০২৬৪৮
বৈশাখী টিভিক্রাইম & ফলো আপপ্রেমের ফাঁদ : কিভাবে হলো কোটি টাকার প্রতারণা১৪ সেপ্টেম্বর ২০২৬৪৯
স্টার নিউজস্টার নিউজ ইনভেস্টিগেশনযেভাবে বিশ্বব্যাংকের ঋণের টাকা মিলেমিশে হরিলুট২৭ সেপ্টেম্বর ২০২৬–
সময় টিভিসময়ের অসঙ্গতিকাশবনে ৩৮ টুকরো হাড়ের রহস্য২৫ সেপ্টেম্বর ২০২৬–
চ্যানেল এসকে শোনে কার কথাফ্রি সেবা বনাম বখশিশ বানিজ্য : ঢাকা মেডিকেল৪ সেপ্টেম্বর ২০২৬৭৩

চ্যানেল-ভিত্তিক বিস্তারিত প্রতিবেদন বিশ্লেষণ

  • একুশে টিভি (একুশের চোখ): সেপ্টেম্বর মাসে ৪টি প্রতিবেদন প্রচারিত হয়। এতে পুরান ঢাকায় নিষিদ্ধ পলিথিনের বাণিজ্য, কেরাণীগঞ্জে অবৈধ হাউজিং প্রজেক্ট নির্মাণে জমি দখল, অনলাইন ঋণ অ্যাপের হয়রানি এবং মামা ও পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনা অনুসন্ধানে উঠে এসেছে।
  • চ্যানেল ২৪ (সার্চলাইট): এই চ্যানেলে ২টি প্রতিবেদন প্রচারিত হয়। প্রাত্যহিক জীবনের নিরাপত্তাহীনতার আতঙ্ক এবং দুই ভাই গুমের ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসানো ও এসপি পদমর্যাদার কর্মকর্তার নাম উঠে আসার বিষয় প্রকাশ করা হয়।
  • ইনডিপেনডেন্ট টিভি (তালাশ): সেপ্টেম্বর মাসে ২টি প্রতিবেদন সম্প্রচারিত হয়। যার একটিতে ‘মানুষ খেকো সরওয়ার’ নামে ব্যক্তির অপরাধ এবং অপরটিতে প্যারাবন উজাড় ও দখলের অনিয়ম তুলে ধরা হয়।
  • যমুনা টিভি (ইনভেস্টিগেশন ৩৬০ ডিগ্রি): এই চ্যানেলে ২টি প্রতিবেদন প্রচারিত হয়। পুলিশের ছবি ব্যবহার করে অপরাধ কার্যক্রম পরিচালনা এবং রাজধানীর প্রগতি সরণি দখল সংক্রান্ত তথ্য প্রকাশ পায়।
  • নিউজ ২৪ (টিম আন্ডারকাভার): টিম আন্ডারকাভারের সিজন ৪-এর ২টি পর্ব প্রচারিত হয়। এতে ফেসবুকে অনুমোদনহীন ওষুধ বিক্রি (‘ফেসবুক ফার্মেসি’) এবং ডেটিং অ্যাপ ও যোগাযোগের মাধ্যমে ডেকে ব্ল্যাকমেইলিং বা ‘ফিটিংবাজি’ চক্র উদ্ঘাটন করা হয়েছে।
  • দেশ টিভি (ক্রাইম ফাইল): এই চ্যানেলে ২টি প্রতিবেদন প্রচারিত হয়। সরকারি ‘ইলিশ প্রকল্প’-এর অনিয়ম এবং ‘স্বপ্ন ব্যবসা’ শিরোনামের আর্থিক প্রতারণা উন্মোচিত হয়।
  • বৈশাখী টিভি (ক্রাইম & ফলো আপ): ২টি প্রতিবেদন প্রচার করেছে চ্যানেলটি। এর মধ্যে হাসপাতালে রোগী বেচাকেনার সিন্ডিকেট এবং প্রেমের ফাঁদ পেতে কোটি টাকা হাতিয়ে নেওয়ার চিত্র তুলে ধরা হয়।
  • স্টার নিউজ (স্টার নিউজ ইনভেস্টিগেশন): বিশ্বব্যাংকের ঋণের অর্থ অনিয়মের মাধ্যমে লুটপাটের চিত্র নিয়ে ১টি প্রতিবেদন প্রচার করে।
  • সময় টিভি (সময়ের অসঙ্গতি): কাশবনে ৩৮ টুকরো হাড় উদ্ধারের চাঞ্চল্যকর রহস্য নিয়ে ১টি প্রতিবেদন প্রচার করেছে।
  • চ্যানেল এস (কে শোনে কার কথা): ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার স্থানে বখশিশ বাণিজ্যের তথ্য নিয়ে ১টি প্রতিবেদন প্রচার করে।

বিষয়ভিত্তিক শ্রেণীবিভাগ 

সেপ্টেম্বর ২০২৬ সালের ১৯টি অনুসন্ধানী প্রতিবেদনকে বিষয়বস্তুর ভিত্তিতে প্রধান পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হলো:

১. পরিবেশ, জমি ও সরকারি সম্পত্তি দখল (৪টি প্রতিবেদন): পুরান ঢাকায় নিষিদ্ধ পলিথিনের বাজার, কেরাণীগঞ্জে হাউজিং প্রকল্পের কৃষিজমি দখল, প্যারাবন দখল এবং প্রগতি সরণির জমি দখল।

২. ডিজিটাল প্রযুক্তি ও নেটওয়ার্কভিত্তিক অপরাধ (৪টি প্রতিবেদন): ঋণ অ্যাপের মাধ্যমে হয়রানি, ফেসবুক ফার্মেসিতে অননুমোদিত ওষুধ বিক্রি, ডেটিং অ্যাপে ডেকে ফিটিংবাজি এবং প্রেমের ফাঁদে কোটি টাকার প্রতারণা।

৩. স্বাস্থ্যসেবা, প্রকল্প ও সরকারি অনুদানে অনিয়ম (৪টি প্রতিবেদন): হাসপাতালে রোগী বেচাকেনা, ঢাকা মেডিকেলে বখশিশ বাণিজ্য, ইলিশ প্রকল্পের অনিয়ম এবং বিশ্বব্যাংকের ঋণ লুটপাট।

৪. আইনশৃঙ্খলা, গুম ও হত্যাকাণ্ড (৫টি প্রতিবেদন): প্রাত্যহিক নিরাপত্তাহীনতা, দুই ভাই গুমের পেছনে এসপির নাম ও প্রতিপক্ষকে ফাঁসানো, পুলিশের ছবি ব্যবহার, মামা ও পুলিশ হত্যা এবং কাশবনে ৩৮ টুকরো হাড় উদ্ধারের ঘটনা।

৫. আর্থিক প্রতারণা ও অন্যান্য (২টি প্রতিবেদন): ‘মানুষ খেকো সরওয়ার’-এর কর্মকাণ্ড এবং ‘স্বপ্ন ব্যবসা’ নামে অর্থ আত্মসাৎ।

অনুসন্ধানী প্রতিবেদনের গতি-প্রকৃতি ও প্রবণতা পর্যবেক্ষণ

সেপ্টেম্বর ২০২৬ মাসে সম্প্রচারিত প্রতিবেদনগুলো থেকে তথ্যগতভাবে নিম্নলিখিত ধারাগুলো দৃশ্যমান হয়:

১. অনলাইন প্রযুক্তি ব্যবহার করে প্রতারণা: ডেটিং অ্যাপ, সোশ্যাল মিডিয়া ফার্মেসি এবং মোবাইল ঋণ অ্যাপের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও হয়রানির ঘটনা একাধিক চ্যানেলের প্রতিবেদনে উঠে এসেছে।

২. প্রাকৃতিক সম্পদ ও সরকারি ভূমি দখল: পলিথিন দূষণ, প্যারাবন ধ্বংস এবং কৃষিজমি ও সড়কের জায়গা দখলের মতো বিষয়গুলো ধারাবাহিকভাবে অনুসন্ধানের বিষয়বস্তু হয়েছে।

৩. স্বাস্থ্যসেবা ও সরকারি উন্নয়ন তহবিলের অনিয়ম: সরকারি-বেসরকারি হাসপাতালে সেবা বাণিজ্য এবং দেশীয় ও আন্তর্জাতিক তহবিল বা প্রকল্পের অর্থের অনিয়মের চিত্র সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এ প্রতিবেদনের তথ্য সংগ্রহ করেছেন বাংলাদেশ মিডিয়া মনিটরের রিসার্চ অ্যান্ড মনিটরিং অ্যাসিস্ট্যান্ট ভলান্টিয়ার মেহেদি হাসান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top