টেলিভিশন টক-শো অতিথি নির্বাচন পর্যবেক্ষণ (মার্চ ২০২৬)

সাবরিনা রহমান সিমলা: বাংলাদেশ মিডিয়া মনিটরের মার্চ ২০২৬ পর্যবেক্ষণে ছয়টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শো বিশ্লেষণে দেখা যায়, সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক আলোচনায় নির্দিষ্ট কয়েকজন বিশ্লেষক, সাংবাদিক ও রাজনীতিবিদের পুনরাবৃত্ত উপস্থিতি একটি সুস্পষ্ট প্রবণতা হিসেবে গড়ে উঠেছে। বিশেষ করে মাসুদ কামাল, মজিবুর রহমান মঞ্জু, সরোয়ার তুষার, মারদিয়া মমতাজ, রেজাউল করিম রনি এবং নিলুফার চৌধুরী মনির মতো আলোচকেরা একাধিক চ্যানেলে নিয়মিত অংশ নিয়ে আলোচনার পরিসরে প্রভাব বিস্তার করেছেন। চ্যানেলভিত্তিক বিশ্লেষণেও একই ধরনের সীমিত গোষ্ঠীর আধিপত্য লক্ষ্য করা গেছে, যা আলোচক নির্বাচনে বৈচিত্র্যের সীমাবদ্ধতার ইঙ্গিত দেয়। যদিও এই পর্যবেক্ষণ সীমিত সময় ও সম্পদের মধ্যে পরিচালিত হয়েছে, তবুও এটি ভবিষ্যতে আরও বিস্তৃত ও গভীর মিডিয়া মনিটরিংয়ের একটি ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top