সজীব ওয়াজেদ জয়ের ‘প্রোপাগান্ডা’ প্রচার করছে ইন্ডিয়া টুডে

আয়াজ রাহমান, এসএএম ক্রনিকলার: বাংলাদেশের পলাতক রাজনীতিবীদ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ধারাবাহিক বক্তব্য ও ভিডিও বার্তা প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিকে বিতর্কিত করে নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার ‘প্রোপাগাণ্ডা’ চালাচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুকে ঘিরে সংবাদমাধ্যমটি জয়ের অবস্থানকে প্রাধান্য দিয়ে ধারাবাহিকভাবে একই ধরনের বার্তার তথ্য প্রচার করছে। যা আবার ‘এক্সক্লুসিভ’ ইন্টারভিউ বলে প্রচারণা করছে ভারতীয় এই সংবাদমাধ্যম। এক্সক্লুসিভ জুড়ে দিয়ে তারা এই বক্তব্যকে ‘গুরুত্বপূর্ণ’ এবং সাধারণ দর্শকদের আকর্শিত করার চেষ্টা করছে।

বৃহস্পতিবার নির্বাচনের দিন ভোট বয়কট সংক্রান্ত একটি ভিডিও এক্সক্লুসিভ হিসেবে প্রকাশ করে ইন্ডিয়া টুডে। ভিডিওটির উপস্থাপনভঙ্গি ও বিষয় নির্বাচন থেকে এটি স্পষ্ট যে সংবাদমাধ্যমটি একপাক্ষিক দৃষ্টিভঙ্গি তুলে ধরছে। যা নিরপেক্ষ সাংবাদিকতার চেয়ে রাজনৈতিক বার্তা প্রচারের সঙ্গে অধিক সামঞ্জস্যপূর্ণ।

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মাঠপর্যায়ের বহুমাত্রিক প্রতিবেদন না করে নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের বক্তব্যকে গুরুত্ব দেওয়া গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে। বিশেষ করে আভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় বিদেশি গণমাধ্যমের এমন অবস্থানকে কেউ কেউ ‘হস্তক্ষেপমূলক বর্ণনা’ হিসেবেও দেখা যায়।

এছাড়া ভিডিওটির বিষয়বস্তু একান্ত নতুন বা অপ্রকাশিত তথ্য নয়। যাকে বিশেষ এক্সক্লুসিভ হিসেবে উপস্থাপন করা যায়।

নির্বাচনকালীন সময়ের মাঠ পর্যায়ের স্বতন্ত্র প্রতিবেদনের উপস্থিতি তুলনামূলকভাবে ভারতীয় এই সংবাদমাধ্যমের কাছে নেই বললেও চলে। যা গণমাধ্যমটির ভোটের দিনের মূল উদ্দেশ্য পরিস্কারভাবে প্রকাশ করে।

এছাড়া শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সংবাদমাধ্যমটি আওয়ামী লীগের পক্ষে ইতিবাচক বা রাজনৈতিকভাবে সুবিধাজনক তথ্য বেশি প্রকাশ করছে। এ ধরনের চর্চাকে ‘পিআর সাংবাদিকতা’ হিসেবে আখ্যায়িত করা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top