এপ্রিলের টক-শোগুলোতে নারীদের সীমিত উপস্থিতি

বাংলাদেশ মিডিয়া মনিটরের পর্যবেক্ষণে দেখা গেছে, ২০২৬ সালের এপ্রিল মাসে দেশের সাতটি বেসরকারি টেলিভিশনের টক-শোগুলোতে রাষ্ট্র সংস্কার, সাংবিধানিক পুনর্গঠন, জুলাই সনদ, অর্থনৈতিক সংকট এবং নতুন রাজনৈতিক বাস্তবতা ছিল আলোচনার প্রধান বিষয়। বিশ্লেষণে লক্ষ্য করা যায়, কয়েকজন নির্দিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিই বিভিন্ন চ্যানেলে বারবার উপস্থিত ছিলেন। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির প্রতিনিধিদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি ছিল। একই সঙ্গে কিছু চ্যানেলে নির্দিষ্ট আলোচকদের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার প্রবণতাও দেখা গেছে, যা টক-শোর মতবৈচিত্র্য সীমিত হওয়ার ইঙ্গিত দেয়।

পর্যবেক্ষণে দেখা গেছে, নারী উপস্থাপকদের উপস্থিতি দৃশ্যমান হলেও নারী অতিথি ও বিশেষজ্ঞের অংশগ্রহণ ছিল তুলনামূলকভাবে কম। অধিকাংশ আলোচনায় রাজনীতি, সরকার, সংস্কার ও অর্থনৈতিক সংকট প্রাধান্য পেয়েছে, যেখানে নিরাপত্তা, জ্বালানি, ব্যাংকিং খাত ও আন্তর্জাতিক রাজনীতিও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে।

বিস্তারিত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top