বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আলোচনা অনুষ্ঠান ‘আজ বাংলাদেশ’এর অতিথি নির্বাচন ও অংশগ্রহণের ধরন সম্পর্কে একটি তথ্যভিত্তিক পর্যবেক্ষণের অংশ হিসেবে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এতে নির্দিষ্ট সময়ের অনুষ্ঠানগুলোর অতিথিদের রাজনৈতিক পরিচয়, পেশাগত অবস্থান এবং লিঙ্গভিত্তিক প্রতিনিধিত্ব পর্যালোচনার পাশাপাশি অতিথিদের অংশগ্রহণের সামগ্রিক প্রবণতা তুলে ধরা হয়েছে।
এই পর্যবেক্ষণের আওতায় ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখেও একটি পর্ব ছিল। ওই পর্বে উপস্থাপক হিসেবে সাঈদ খান এবং অতিথি হিসেবে আজিজুল বারী হেলাল এমপি, অধ্যাপক আসিফ এম শাহান ও এনসিপি নেতা অ্যাডভোকেট আলী নাসের খান ছিলেন। তবে পর্বটি সরিয়ে নেয়ায় এর বিস্তারিত তথ্য মূল পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে অন্তর্ভুক্ত করা হয়নি। অনুষ্ঠানটি সরিয়ে ফেলার কারণ সম্পর্কে স্বাধীনভাবে যাচাই করা তথ্য না থাকায় এ বিষয়ে কোনো অনুমান বা সিদ্ধান্তও এই প্রতিবেদনে উপস্থাপন করা হয়নি।
প্রতিবেদনটি একটি স্বতন্ত্র গণমাধ্যম পর্যবেক্ষণমূলক উদ্যোগ। এর উদ্দেশ্য কোনো গণমাধ্যমের সম্পাদকীয় সিদ্ধান্ত মূল্যায়ন বা প্রভাবিত করা নয় বরং উন্মুক্ত ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি নির্দিষ্ট অনুষ্ঠানের অতিথি-অংশগ্রহণের ধরন নথিবদ্ধ ও বিশ্লেষণ করা।
১. এক নজরে
| বিষয় | সংখ্যা |
| মোট পর্ব | ২৩টি |
| মোট অতিথি-উপস্থিতি | ৭০ (২২ পর্বে ৩ জন, ৩০ সেপ্টেম্বরে ৪ জন) |
| নারী অতিথি | ১০ জন (১৪.৩%) |
| পুরুষ অতিথি | ৬০ জন (৮৫.৭%) |
| সাঈদ খান উপস্থাপিত পর্ব | ১২টি |
| ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ উপস্থাপিত পর্ব | ১১টি |
২. ধারাবাহিক অতিথি তালিকা
| # | তারিখ | উপস্থাপক | অতিথি |
| ১ | ০১ | সায়ন্থ | সেলিমা রহমান (এমপি, বিএনপি ); মেজবাহ-উল-আজম সওদাগর (সহযোগী অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়); মজিবুর রহমান মঞ্জু (চেয়ারম্যান, এবি পার্টি; সাবেক সভাপতি, শিবির) |
| ২ | ০২ | সাঈদ খান | ড. মারুফ মল্লিক (রাজনৈতিক বিশ্লেষক, এনএসইউ); অ্যাড. মুজিবর রহমান (সাবেক সভাপতি, শিবির)*; শরিফুজ্জামান শরিফ (সাবেক সভাপতি, ছাত্র ইউনিয়ন) |
| ৩ | ০৩ | সায়ন্থ | আসাদুজ্জামান রিপন (ভাইস চেয়ারম্যান, বিএনপি); ড. মুহাম্মদ রেজাউল করিম (জামায়াত, ঢাকা উত্তর); আবুল হাসান রুবেল (গণসংহতি আন্দোলন) |
| ৪ | ০৬ | সায়ন্থ | মোমিনুল আমিন (বিএনপি নেতা); মুক্তাদির রশীদ (এশিয়া ওয়ান টিভি); রাজেকুজ্জামান রতন (বাসদ) |
| ৫ | ০৭ | সাঈদ খান | রুহিন হোসেন প্রিন্স (সাবেক সাধারণ সম্পাদক, সিপিবি); হাবিবুর রহমান হাবিব (বিএনপি, পাবনা); অধ্যাপক কাজী মাহবুবুর রহমান (ডিন, ঢাবি) |
| ৬ | ০৮ | সায়ন্থ | মোশাররফ আহমেদ ঠাকুর (লেখক ও রাজনীতিবিদ); মো. নূর খান (লিটন) (মানবাধিকার কর্মী); আলফাজ আনাম (দৈনিক আমার দেশ) |
| ৭ | ০৯ | সাঈদ খান | ইসরাফিল খসরু মাহমুদ (বিএনপি); রেজওয়ানুল হক শোভন (পেট্রোলিয়াম জিওলজিস্ট); অধ্যাপক ড. কামরুল আহসান (উপাচার্য, জাহাঙ্গীরনগর) |
| ৮ | ১২ | সাঈদ খান | জলি তালুকদার (সিপিবি); রাহীদ এজাজ (প্রথম আলো); অ্যাড. ফাহিমা নাসরিন মুন্নি (বিএনপি, এমপি) |
| ৯ | ১৩ | সায়ন্থ | আব্দুস সালাম (প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি); অধ্যাপক ডা. হারুন আল রশীদ (সভাপতি, ড্যাব); ডা. সাজেদুল হক রুবেল (সিপিবি) |
| ১০ | ১৪ | সাঈদ খান | নিলোফার চৌধুরী মনি (এমপি, বিএনপি); অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন (ইউজিসি সদস্য); আব্দুল্লাহ ক্বাফী রতন (সাধারণ সম্পাদক, সিপিবি) |
| ১১ | ১৫ | সায়ন্থ | সৈয়দ এমরান সালেহ প্রিন্স (যুগ্ম মহাসচিব, বিএনপি); অধ্যাপক ড. এস. এম. আরিফ মাহমুদ (ঢাবি); হাসান মামুন (সাংবাদিক ও লেখক) |
| ১২ | ১৬ | সাঈদ খান | আতাউর রহমান ঢালী (বিএনপি); লুনা নূর (সিপিবি); রুহুল আমিন রাসেল (বাংলাদেশ প্রতিদিন) |
| ১৩ | ১৭ | সায়ন্থ | শাম্মী আক্তার (এমপি, বিএনপি); তাসলিমা আখতার (গণসংহতি, গার্মেন্টস শ্রমিক সংহতি); আকবর হোসেন (সাংবাদিক) |
| ১৪ | ১৯ | সাঈদ খান | ফজলে হুদা বাবুল (এমপি, নওগাঁ-৩); মোস্তফা কামাল (লেখক-সাংবাদিক); অনিক রায় (এনপিএ) |
| ১৫ | ২১ | সাঈদ খান | এ বি এম মোশাররফ হোসেন (এমপি, বিএনপি); এস এম রাশিদুল ইসলাম (বাসস); অলিউর রহমান সান (প্রভাষক, ইউল্যাব) |
| ১৬ | ২২ | সায়ন্থ | শাহাদাত হোসেন সেলিম (এমপি, লক্ষ্মীপুর-১); হুমায়ুন কবির (সাবেক রাষ্ট্রদূত); সাহেদ আলম (সাংবাদিক ও বিশ্লেষক) |
| ১৭ | ২৩ | সাঈদ খান | ব্যারিস্টার মাহদীন চৌধুরী (বিএনপি মানবাধিকার সেল); সৈয়দ আব্দুল আজিজ (জামায়াত বিশ্লেষক); এস এম আল ইমরান (লেখক ও বিশ্লেষক) |
| ১৮ | ২৪ | সায়ন্থ | এম আব্দুল্লাহ (দৈনিক আমার দেশ); ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা (এমপি, বিএনপি); নাজিফা জান্নাত (মুখপাত্র, এনপিএ) |
| ১৯ | ২৬ | সাঈদ খান | সালাহউদ্দিন আহমেদ রায়হান (জিয়াউর রহমান ফাউন্ডেশন); অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম (উপ-উপাচার্য, পবিপ্রবি); খাজা মাঈন উদ্দিন (সাংবাদিক) |
| ২০ | ২৭ | সায়ন্থ | সাইয়েদ আবদুল্লাহ (প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী); প্রফেসর সামিনা লুৎফা (ঢাবি); সোহরাব হাসান (সম্পাদক, চর্চা) |
| ২১ | ২৮ | সাঈদ খান | মোহাম্মাদ আবুল হাছান (আইনজীবী; সাবেক ছাত্রদল নেতা); মুহাম্মদ ওমর ফারুক (ঢাবি); বাকী বিল্লাহ (এনপিএ) |
| ২২ | ২৯ | সায়ন্থ | মনজুরুল ইসলাম (সিনিয়র সাংবাদিক); মো. মনজুরুল আলম রিয়াদ (সহ-সভাপতি, ছাত্রদল); জাহিদুল ইসলাম (সাবেক সভাপতি, শিবির) |
| ২৩ | ৩০ | সাঈদ খান | শামসুজ্জামান দুদু (ভাইস চেয়ারম্যান, বিএনপি); শহিদুল ইসলাম বাবুল এমপি (কৃষকদল); নাজমুল হক প্রধান (জাসদ); সরদার ফরিদ আহমদ (সাংবাদিক ইউনিয়ন, বিশ্লেষক) |
- প্রতিষ্ঠানভিত্তিক পুনরাবৃত্তি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ৪ বার (০৭, ১৫, ২৭, ২৮); দৈনিক আমার দেশ ২ বার (০৮, ২৪); সাবেক শিবির সভাপতি পরিচয়ে ৩ বার (০১, ০২, ২৯)।
৪. দল/প্ল্যাটফর্মভিত্তিক সুযোগ
| দল/প্ল্যাটফর্ম | অতিথি | কোন কোন পর্বে |
| বিএনপি | ২০ | ০১, ০৩, ০৬, ০৭, ০৯, ১২, ১৪, ১৫, ১৬, ১৭, ১৯, ২১, ২২, ২৩, ২৪, ২৬, ২৮, ২৯, ৩০ (৩০-এ ২ জন) |
| সিপিবি | ৫ | ০৭, ১২, ১৩, ১৪, ১৬ |
| জামায়াত ২, সাবেক শিবির সভাপতি ২, এবি পার্টি ১ | ৫ | ০১, ০২, ০৩, ২৩, ২৯ |
| নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) | ৩ | ১৯, ২৪, ২৮ |
| গণসংহতি আন্দোলন | ২ | ০৩, ১৭ |
| বাসদ, জাসদ, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা | ১+১+১ | ০৬, ৩০, ০২ |
| দল অনুল্লেখিত লেখক-রাজনীতিবিদ | ১ | ০৮ |
| সরকারি পদধারী (পিএমের সহকারী, সিটি প্রশাসক) | ২ | ২৭, ১৩ |
মোট ৩৮ জন স্পষ্ট দল/প্ল্যাটফর্মের প্রতিনিধি। বিএনপি-ধারা (২০ জন) একাই এর প্রায় অর্ধেক; ১৮টি পর্বে অন্তত একজন বিএনপি-ধারার অতিথি ছিলেন। বামধারা (সিপিবি, বাসদ, জাসদ, গণসংহতি, ছাত্র ইউনিয়ন) মোট ১০ জন।
৫. পেশাভিত্তিক বিভাজন
| শ্রেণি | জন | শতাংশ |
| রাজনীতিক/দলীয় প্রতিনিধি (সংসদ সদস্য সহ) | ৩৯ | ৫৫.৭% |
| সাংবাদিক/সম্পাদক/গণমাধ্যম | ১৪ | ২০.০% |
| শিক্ষাবিদ | ১০ | ১৪.৩% |
| অন্যান্য পেশাজীবী (ভূতত্ত্ববিদ, চিকিৎসক সংগঠন, মানবাধিকার কর্মী, সাবেক রাষ্ট্রদূত) | ৪ | ৫.৭% |
| সরকারি পদধারী | ২ | ২.৯% |
| লেখক-বিশ্লেষক (স্বাধীন) | ১ | ১.৪% |
- শিক্ষাবিদদের ৪ জন ঢাবির; অন্যরা জগন্নাথ, জাহাঙ্গীরনগর, পবিপ্রবি, ইউল্যাব, এনএসইউ ও ইউজিসি থেকে।
- গণমাধ্যম: আমার দেশ ২ এবং প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, বাসস, এশিয়া ওয়ান, চর্চা প্রতিটি থেকে ১ জন করে; বাকি ৬ জন সাংবাদিক/কলামিস্ট ব্যক্তিগত পরিচয়ে।
৬. নারী-পুরুষ উপস্থিতি
| জন | শতাংশ | |
| নারী | ১০ | ১৪.৩% |
| পুরুষ | ৬০ | ৮৫.৭% |
- ২৩টির মধ্যে ৭টি পর্বে নারী অতিথি ছিলেন, ১৬টি পর্ব (৬৯.৬%) ছিল সম্পূর্ণ পুরুষ।
নারী অতিথিদের আলাদা তালিকা
| তারিখ | নাম | পরিচয় | উপস্থাপক |
| ০১ | সেলিমা রহমান | এমপি, বিএনপি স্থায়ী কমিটি | সায়ন্থ |
| ১২ | জলি তালুকদার | সিপিবি প্রেসিডিয়াম সদস্য | সাঈদ খান |
| ১২ | ফাহিমা নাসরিন মুন্নি | বিএনপি, এমপি | সাঈদ খান |
| ১৪ | নিলোফার চৌধুরী মনি | এমপি, বিএনপি | সাঈদ খান |
| ১৬ | লুনা নূর | সিপিবি কেন্দ্রীয় কমিটি | সাঈদ খান |
| ১৭ | শাম্মী আক্তার | এমপি, বিএনপি | সায়ন্থ |
| ১৭ | তাসলিমা আখতার | গণসংহতি; গার্মেন্টস শ্রমিক সংহতি | সায়ন্থ |
| ২৪ | সানসিলা জেবরিন প্রিয়াংকা | এমপি, বিএনপি | সায়ন্থ |
| ২৪ | নাজিফা জান্নাত | মুখপাত্র, এনপিএ | সায়ন্থ |
| ২৭ | সামিনা লুৎফা | অধ্যাপক, ঢাবি | সায়ন্থ |
- নারীদের ৯ জন রাজনীতিবীদ (৫ জন সংসদ সদস্য), ১ জন শিক্ষাবিদ। ১৪ জন সাংবাদিক ও ৪ জন অন্য পেশাজীবীর মধ্যে নারী শূন্য।
- দলভিত্তিক নারী: বিএনপি ৫, সিপিবি ২, গণসংহতি ১, এনপিএ ১।
- সময়ভিত্তিক: ১২–১৭ সেপ্টেম্বরে ৬ জন (সবচেয়ে বেশি), ০৬–০৯ সেপ্টেম্বরে একজনও নন।
- উপস্থাপকভিত্তিক: সায়ন্থের ১১ পর্বে ৬ জন (গড় ০.৫৫), সাঈদ খানের ১২ পর্বে ৪ জন (গড় ০.৩৩)।
৭. উপস্থাপক-বিশ্লেষণ
| বিষয় | সাঈদ খান | ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ |
| পর্ব | ১২ | ১১ |
| অতিথি | ৩৭ | ৩৩ |
| নারী অতিথি | ৪ | ৬ |
- সাঈদ খানের পর্বতারিখ: ০২, ০৭, ০৯, ১২, ১৪, ১৬, ১৯, ২১, ২৩, ২৬, ২৮, ৩০।
- সায়ন্থের: ০১, ০৩, ০৬, ০৮, ১৩, ১৫, ১৭, ২২, ২৪, ২৭, ২৯।
- সিপিবির অতিথিদের ৪ জনই সাঈদ খানের পর্বে।