টিভি টক-শোতে নারী প্রতিনিধিত্ব এখনও কম

মনিটরিং করেছে: ফাহিম হাসান, আবু-বকর ও সাবরিনা রহমান সিমলা
বিশ্লেষণ: তানভির আলম রিফাত

বাংলাদেশের ১০টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের মে মাসের টক-শো বিশ্লেষণে দেখা গেছে, জাতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নীতিনির্ধারণী আলোচনায় সীমিত সংখ্যক অতিথির পুনরাবৃত্ত উপস্থিতি একটি স্পষ্ট প্রবণতা হিসেবে উঠে এসেছে। একই সঙ্গে বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম, ‘জুলাই জাতীয় সনদ’, সাংবিধানিক সংস্কার, জনস্বাস্থ্য সংকট, আইন-শৃঙ্খলা ও আঞ্চলিক ভূরাজনীতি ছিল আলোচনার প্রধান এজেন্ডা। প্রতিবেদনে টক-শোগুলোর অতিথি নির্বাচন, বিষয়বস্তু নির্ধারণ এবং নারী-পুরুষ প্রতিনিধিত্বের বৈষম্য নিয়ে বিস্তারিত তথ্য ও পরিসংখ্যান তুলে ধরা হয়েছে, যা দেশের টেলিভিশনভিত্তিক জনপরিসরের আলোচনা কাঠামো ও গণমাধ্যমের এজেন্ডা নির্ধারণের প্রবণতা বুঝতে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করতে পারে। বিস্তারিত তথ্য, পরিসংখ্যান ও বিশ্লেষণ জানতে পূর্ণাঙ্গ প্রতিবেদনটি পড়ুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top